সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
খেলাধুলা
আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবুধাবি টেস্টে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। জিততে হলে শেষ দিনে তাদের করতে হবে আরও ৩৪৭ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন সাত উইকেট।

সোমবার (১২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। 

চা বিরতির পর ২ উইকেটে ৫১ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করেন অধিনায়ক রহমত শাহ ও সেদিকউল্লাহ আতাল। দুইজনই সাবধানে খেলতে থাকেন। তবে সুযোগ পেলে আক্রমণাত্মক শট খেলতেও দ্বিধা করেননি রহমত।

আতালকে পেছনে ফেলে আগে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আফগান অধিনায়ক। কিন্তু ফিফটি পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এবাদতের বলে সাজঘরে ফেরেন রহমত। ১২৪ বলে ৫১ রান করেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের বিদায়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

এরপর আর কোনো বিপদ হতে দেননি আতাল ও হাশমতউল্লাহ শহীদি। দুইজনের দৃঢ়তায় দিনের বাকি সময় পার করে আফগানরা।

দিন শেষে ১২৬ বলে ৩৫ রানে অপরাজিত আতাল। শহীদি অপরাজিত আছেন ২৭ বলে ১৯ রান নিয়ে। বাংলাদেশের হয়ে এবাদত নিয়েছেন দুই উইকেট। একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   বাংলাদেশ বনাম আফগানিস্তান   আবুধাবি টেস্ট   টেস্ট ক্রিকেট   রহমত শাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close