সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
বাড়িতে ঢুকে ২০টি দলিল চুরির অভিযোগ, প্রাণনাশের হুমকি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে বাড়িতে প্রবেশ করে ১৯-২০টি দলিল চুরি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৩৪) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মিজানুর রহমানের বাড়িতে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চুরির ঘটনা ঘটে।

‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. কবিরুল ইসলাম (৩০) বাড়িতে কাউকে না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়ি থেকে ১৯-২০টি দলিল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মিজানুর রহমান।

‎ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দলিলগুলো নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় তার জুতা ফেলে পালিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং দলিলগুলো ফেরত চান, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের মা উল্টো মিজানুর রহমান ও তার বাবার নামে মামলা করার হুমকি দেন।

‎এ ছাড়া অভিযুক্ত কবিরুল ইসলাম মুঠোফোনে মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং তাকে মারধরের জন্য লোক লাগিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

‎এর আগে কবিরুল ইসলামের নামে একাধিক মামলা ও অর্থ জালিয়াতির অভিযোগ রয়েছে। কবিরুল ইসলাম বিভিন্ন প্রতারণার মামলায় কারাভোগ করেন।

‎এ ঘটনায় ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কবিরুল ইসলামকে একাধিক বার ফোন করলে, সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   দলিল চুরি   অভিযোগ   প্রাণনাশ   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close