সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে ইয়াবাসহ তিন মাদক কারবা‌রি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী‌র দৌলতদিয়া উপজেলায় ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ তিন জন‌ মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

সোমবার (১২ অ‌ক্টোবর) বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে জেলা পুলিশ সুপার মীর ম‌নির হো‌সেন প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানান।

পু‌লিশ সুপার জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ভোর সা‌ড়ে ৫টার দিকে জেলা গো‌য়েন্দা শাখা ডি‌বি পু‌লি‌শের এক‌টি আভিযা‌নিক দল ‌বি‌শেষ চেক‌পোস্ট ব‌সি‌য়ে দৌলত‌দিয়া বাস টা‌র্মিনা‌ল এলাকায় গা‌ড়ি‌তে তল্লাসি চালায়। এ সময় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা য‌শোরগামী ঢাকা‌ মে‌ট্রো-ট: ১৮-১১১৮ নম্ব‌রের এক‌টি ঝুট বোঝাই টাটা কা‌র্গো ট্রাককে স‌ন্দেহ হ‌লে তল্লাসি চালানো হয়। তল্লাসির সময় চালকের পেছ‌নে শু‌য়ে থাকা রমজা‌নের মাথার নিচ থেকে ১৫০‌টি নীল র‌ঙের জিপার ব্যাগে র‌ক্ষিত ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মূল মাদক কারবা‌রি, ট্রা‌কের চালক এবং তার সহকারীসহ ৩ জন‌কে আটক ক‌রা হয়। জব্দকৃত ইয়াবার আনুমা‌নিক বাজার মূ‌লে প্রায় ৯০ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনকৃত ট্রাকসহ ৩ টি মোবাইল ফোন জব্দ করা হ‌য়ে‌ছে। আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন— মূল মাদক কারবা‌রি যশোর বেনাপোল পোর্টের গয়রা এলাকার  আমিন উদ্দি‌নের ছে‌লে মো. রমজান আলী (৩৪), ট্রাক চালক দিঘীপাড়ার মৃত কাওসার আলীর ছে‌লে মো. আরমান হো‌সেন ইউনুস (৩০) ও চাল‌কের সহকারী কাগমারীর মো. মা‌লেক মোড়‌লের ছে‌লে মো. আরিফ হো‌সেন (৩২)।

অভিযানে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সামছুল হক, পাংশা সা‌র্কেল রা‌কিবুর রহমান, জেলা ডি‌বি পুলি‌শের ও‌সি মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ও‌সি স‌ফিকুল ইসলাম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌   ইয়াবা   মাদক   কারবা‌রি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close