সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
নাগরিক সুবিধা সম্প্রসারণে খাসজমি চায় রাসিক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি খাসজমি বরাদ্দ চেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগরীর বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাসিকের অনুকূলে সরকারি খাসসম্পত্তি বরাদ্দ ও হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাসিক প্রশাসক নগরীর ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয় এবং কমিউনিটি সেন্টার নির্মাণে জমির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারি খাসজমি বরাদ্দের বিষয়েও আলোচনা করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, ‘এ সব নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকারি খাসসম্পত্তি সিটি করপোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে। এতে মহানগরবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’

আলোচনা শেষে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নাগরিক   সুবিধা   সম্প্রসারণ   খাসজমি   রাসিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close