মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
খেলাধুলা
টেস্টে নয়া ইতিহাস গড়লেন লিটন দাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। সোমবার (১২ অক্টোবর) ছুঁয়েছিলেন, আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। 

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষ দিকে ইকরাম আলিখিলের ক্যাচটি নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন বাংলাদেশের এই উইকেটকিপার। তাতেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া রেকর্ড।

আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। তাতে টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান এবং অন্তত ৯টি ডিসমিসালের কীর্তি গড়লেন তিনি।

এর পূর্বে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ক্যাচ নিয়েছিলেন তিনি। প্রায় ৬০ বছর পর লিন্ডসের সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন লিটন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লিটন দাস   বাংলাদেশ ক্রিকেট   আবুধাবি টেস্ট   টেস্ট ক্রিকেটের রেকর্ড   ডেনিস লিন্ডস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close