মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      
রাজধানী
অনলাইনে জুয়া খেলার সময় ২৬ সিমকার্ডসহ যুবক আটক
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অনলাইন জুয়া খেলার সময় মো. রাকিব হোসেন (২৫) নামের যুবককে আটক করেছে এসআরবি-২। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি ট্যাব, চারটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ২৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। অল্প সময়ে অর্থবিত্তের মালিক হওয়ার আশায় তিনি এ অবৈধ পথে জড়িয়ে পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যাংকিং চ্যানেল এড়িয়ে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমকার্ড সংগ্রহ করতেন। পরে বিকাশ ও নগদের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করতেন বলে জানায় সংস্থাটি।

এসআরবি-২ জানায়, অনলাইন জুয়ার কারণে তরুণদের একটি অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থ হারানোর হতাশা থেকে কেউ কেউ মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এ ধরনের অবক্ষয় থেকে রক্ষা করতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আটক রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রকাশ্য জুয়া আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এসআরবি।

এসআরবি-২ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অনলাইন   জুয়া   যুবক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close