বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
নির্বাচন ও ইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: ইসি
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুন বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন থাকবে। তাই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা আসা করছি আমরা এই পরিবেশেই সুন্দর ভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পারব।

এ সময় সেনাবাহিনী প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমরা এই উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছি না এবং মোতায়েন করা হবেও না। কারণ জাতীয় নির্বাচনের চেয়ে আমরা এখানে তিন গুন বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন রাখা হবে। তাই এখানে সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং এখানে আইনশৃঙ্খলার অবনতির কোনো সঙ্কা নেই।

নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি জানান, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পান সেটি নিশ্চিত করা হবে। কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন সেটা যেন প্রতিহত করা যায় সে ব্যবস্থাও গ্রহণ করা হবে।  পাশাপাশি তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হবে। সেই সাথে পুলিশ, বিজিবি এবং এসআরবির সাথে বডি অন  ক্যামরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সকল বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন   সেনাবাহিনী   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close