বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সুরা হেল্থকেয়ার। প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতাল নির্বাচন, মেডিকেল ভিসা-সংক্রান্ত সহায়তা, যাতায়াত ও আবাসন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডের ১৫টি পরিচিত হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। এর মাধ্যমে বিদেশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা পরিকল্পনা এবং সম্ভাব্য ব্যয়ের তথ্য পেতে সহযোগিতা করা হচ্ছে।
মোহাম্মদ সোলায়মান বলেন, ‘থাইল্যান্ডের চিকিৎসাব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। তবে বিদেশে চিকিৎসা নিতে গেলে রোগী ও তাদের স্বজনদের হাসপাতাল নির্বাচন, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, ভিসা, ভাষাগত সমস্যা এবং যাতায়াতের মতো নানা বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ সব বিষয় সমন্বয় করে রোগীদের পাশে থাকাই তাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।’
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসার পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের হিসাব সংগ্রহ, অনলাইন চিকিৎসক পরামর্শের ব্যবস্থা, মেডিকেল ভিসার কাগজপত্র প্রস্তুতে সহায়তা, দোভাষী, বিমান টিকিট, আবাসন, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা-পরবর্তী যোগাযোগ ও ফলোআপ।
বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটানসহ অন্যান্য দেশের রোগীদের কাছেও এ ধরনের সমন্বিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। রোগীদের প্রয়োজন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থাপনায় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সুরা হেল্থকেয়ার।
ব্যাংককের প্রাণকেন্দ্র সুকুমভিত সোই-১১ এলাকায় অ্যাম্বাসেডর হোটেলসংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিস ও ফার্মেসি রয়েছে বলে জানানো হয়েছে। সেখান থেকে চিকিৎসা ও মেডিকেল ট্যুরিজমসংক্রান্ত বিভিন্ন সেবা সমন্বয় করা হয়।
প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে জানতে +৬৬ ৯৬ ৭৮০ ৪৩৪৭ ও +৬৬ ৯৭ ০৩০ ৯৭৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া www.suhatrip.com ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কেকে/এআই