বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       
রাজনীতি
সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে : রিজভী
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।’
 
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-র উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
  
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।’ 

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিউইয়র্কের বিমানবন্দরে অসম্মান করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও তুলে ধরেন তিনি।
 
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির এ নেতা আরও বলেন, ‘দেশে ও বিদেশে অবস্থান করে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ এ সব চক্রান্তকারীর কাছে রয়েছে।’
 
অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অসচ্ছল পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। অসহায় মানুষের জন্য ভাতা কার্ড দেওয়ার কার্যক্রমও চলছে।’
 
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, ‘মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।’ 

শিগগিরই এ সঙ্কট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
 
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াবা ইউসুফ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন, মোস্তফা কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
এর আগে গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-র উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ফুল দিয়ে রুহুল কবির রিজভীকে বরণ করে নেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সরকার   অস্থিতিশীল   দেশ-বিদেশ   ষড়যন্ত্র   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close