শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৫      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      
দেশজুড়ে
দুর্গাপূজায় নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবি-১৩-এর নজরদারি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারীর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দিরে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এসআরবি। এ লক্ষ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিরাপত্তার অংশ হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্যের প্রচার প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য বা গুজব প্রচার না করতে এবং সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা-২০২৬   এসআরবি-১৩-এর নজরদারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close