রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
কক্সবাজারের অগ্নিকাণ্ডে রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা
কক্সবাজার, রিসোর্ট, অগ্নিকাণ্ড, মালিক, প্রধান, আসামি, মামলা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম আপডেট: ১৮.১০.২০২৬ ১০:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আটক সুমনকে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রোববার (১৮ অক্টোবর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। তদন্তের ফলেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, রিসোর্টটির প্রয়োজনীয় অনুমোদন, নিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা ও অনুমোদনসংক্রান্ত বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

কেকে/এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close