রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
প্রবাস
কাতারে ব্রাহ্মণবাড়িয়া পৌর ইউনিটির আত্মপ্রকাশ
আমিন বেপারী, কাতার
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মরুর দেশ কাতারে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ব্রাহ্মণবাড়িয়া পৌর ইউনিটি’ নামের সামাজিক প্ল্যাটফর্ম।

বাণিজ্যিক এলাকা নাজমার একটি রেস্টুরেন্টে প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান উদ্যোক্তা রহমত উল্লাহ ফারিয়াজ, মোহাম্মদ সায়ীম ও ইজাজুল হক রাব্বির উদ্যোগে গঠিত হয় এ প্ল্যাটফর্মটি। এ উপলক্ষে দোহাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য মিলনমেলা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আল আমিন, মনসুর উল্লাহ রাশেদ, গাজী আল আমিন, সাইদুজ্জামান আরিফ, মাহবুবুর রহমান, তৌফিক ই চৌধুরী, আক্তার হোসেন, সৌরাফ, রনি, জুনায়েদ, সুমন খান, হৃদয় চৌধুরী, মাসুম, ইকবাল, বাবু, রিফাত, রাজু, রাকিব, অমিত, রায়হান, মিনাজ, রিয়াদ, রোমান আহমেদ প্রমুখ। কাতারে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাতারে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে এ প্ল্যাটফর্মটি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাতার   ব্রাহ্মণবাড়িয়া   পৌর   ইউনিটি   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close