রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জীবননগর পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির সিও
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম। এ সময় তিনি পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ দুর্গামন্দির ও শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণ আদিবাসী মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির দুটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি অধিনায়ক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন অধিনায়ক।

মহেশপুর (৫৮) বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজিবি কাজ করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১৬-২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   পূজামণ্ডপ   পরিদর্শন   বিজিবি   সিও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close