রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশু ইভার মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির সামনে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইভা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারসংলগ্ন কোষা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইভা আক্তার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল ইভা। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায় শিশুটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে ছয় বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত শিশুর চাচা রুবেল মিয়া বলেন, ‘ইভা বাড়ির সামনের সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইভার এমন আকস্মিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা   শিশু   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close