রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী নগরীতে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৬
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। 

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের আছিয়া বেগমের (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও  মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী একই গ্রামের রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ দিন রাত পৌনে ১টার দিকে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া এলাকান থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ আবু হানিফকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি ও বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫০০ টাকা সহ শহিদুল ইসলাম শহিদকে (৪৫) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এ দিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলার চারজন এবং অন্যান্য মামলার পাঁচজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নগরী   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close