রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      
দেশজুড়ে
মাগুরায় ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ সময় কোলে তিন মাসের শিশুসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মাগুরা সদর থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান মাগুরা জেলা পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) ও তার মা পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়ার একটি একতলা বাড়িতে অভিযান চালায়। অভিযানে সম্পা দাস ও পূর্ণিমা রানী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসা তল্লাশি করে একটি স্টিলের লকার থেকে ২০টি পলি জিপারে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিস্ত রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২৮৯৯৪), নম্বরপ্লেটবিহীন একটি অ্যাপাচি আরটিআর ৩১০ মোটরসাইকেল এবং ‘বাওফেং’ লেখা একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে মোল্লা আজাদ হোসেন বলেন, ‘আসামিরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসায় পরিচালনা করে আসছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাগুরায় ইয়াবা   টাকা   নারী মাদক কারবারি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close