রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      
দেশজুড়ে
ফুলছড়িতে ১৫ পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা সোহাগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সাইদী সোহাগ। এ সময় তিনি ১৫টি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে আর্থিক অনুদান দেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালীরবাজার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপে যান কামরুজ্জামান সাইদী সোহাগ। সেখানে মন্দিরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় কামরুজ্জামান সাইদী সোহাগ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য নিয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সবার পাশে থাকতে চাই। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা খলিলুর রহমান ও হাসান মিয়া, যুবদল নেতা রাসেল মিয়া, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, ছাত্রনেতা তৈয়ব আলী প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফুলছড়িতে পূজামণ্ডপ   অনুদান দেওয়া   বিএনপি নেতা সোহাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close