রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
সাংবাদিক আলিফ ফকির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন মদন উপজেলার সাংবাদিকরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাবের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় এবং সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুল হক রনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজ প্রতিনিধি ও সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূুর মুহাম্মদ জরিপ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সদস্য জাকির হোসেন চৌধুরী।

নূরুল হক রনু  বলেন, নিহত সাংবাদিক এর আগেই পুলিশ প্রশাসনের কাছে তাকে যে গুলি করে হত্যা করা হবে, বিষয়টি অবগত করেছিল। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। গতকাল অপূর্ব নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক আলিফ ফকির হত্যা   গ্রেপ্তার   বিচারের দাবি   মদনে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close