শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপকরণ বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ ও পাঁচটি করে শাড়ি দেওয়া হয়েছে। পাশাপাশি পুরোহিতদের জন্য বিতরণ করা হয়েছে ধুতি ও পাঞ্জাবি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকায় জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত কার্যালয় থেকে এসব অনুদান ও উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনানস।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থের পাশাপাশি পাঁচটি করে শাড়ি দেওয়া হয়েছে। এ ছাড়া পূজার আনুষ্ঠানিকতায় নিয়োজিত পুরোহিতদের জন্য ধুতি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
দুর্গোৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তুলতে জেলা পরিষদের এ উদ্যোগকে পূজামণ্ডপগুলোর জন্য শুভেচ্ছা ও সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কেকে/এমএ