রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক নারী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। একই দিন বেলা ১১টার দিকে শহরতলির নওদাপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মোজাহিদুল ইসলাম ফয়সাল (২৮)। তিনি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। ফয়সাল জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ফয়সাল দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। সাতমাথা থেকে তিনমাথার দিকে যাওয়ার পথে পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ফয়সাল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, পুরান বগুড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

ওসি ইব্রাহীম আলী আরও জানান, সোমবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় মম ইন-এর সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর ওই ব্যক্তি মোটরসাইকেলটি ঘটনাস্থলে রেখে স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধায় চলে যান। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close