রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে ব্রেইন সিস্টেম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে মৌলিক এআই প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষাক্রমের আধুনিকায়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের এআই সম্পর্কে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ কোর্সের জন্য প্রশিক্ষণ ফি দিতে হবে না। তবে দুই প্রতিষ্ঠানের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণের সুযোগ থাকবে। এ ছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত ও বিশেষায়িত এআই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব কোর্সের ফি ও অন্যান্য শর্ত পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে দুই পক্ষ।

শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সামঞ্জস্য বাড়াতে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ, শ্রমবাজারের প্রবণতা নিয়ে যৌথ গবেষণা এবং প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরিতে উদ্যোগ নেবে প্রতিষ্ঠান দুটি। প্রশিক্ষণ সম্পন্নকারীদের দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার ব্যবস্থাও থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ জোরদার হবে এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close