রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
ক্ষেতলালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার দুই
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম এবং একই গ্রামের মো. আ. সাত্তারের ছেলে মো. মেহেদুল ইসলাম।

পুলিশ জানায়, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   মাদক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close