সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
রাজধানী
আদাবরে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা জন পিস্তলসহ গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৮:৪৭ পিএম
মো. জাহিদ রহমান জন

মো. জাহিদ রহমান জন

রাজধানীর আদাবর থানাধীন শম্পা মার্কেট এলাকা থেকে বিদেশি পিস্তলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) গ্রেপ্তার করেছে এসআরবি-২। 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তার নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত অফিসকক্ষ থেকে ৭.৬৫ মিলিমিটারের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি-২’-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী এসআরবি গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে থাকে। এতে করে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যানুযায়ী আদাবর থানাধীন শম্পা মার্কেট এলাকায় তার নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত অফিসকক্ষে অভিযান চালায় এসআরবি-২। এ সময় সেখানে লুকিয়ে রাখা একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি-২ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার জাহিদ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে গ্রেপ্তার ব্যক্তির পূর্ববর্তী অপরাধের তথ্য (পিসিপিআর) যাচাই করে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় দলবদ্ধভাবে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা রয়েছে।

এসআরবি-২ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২৫ সালের ৩০ আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আদাবর থানাধীন ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ রহমান জনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদাবরে স্বেচ্ছাসেবক দল   বহিষ্কৃত নেতা   মো. জাহিদ রহমান জন   পিস্তলসহ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close