সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
বিনোদন
মহাষ্টমীতে পূজার রূপে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর স্নিগ্ধ সাজ—মহাষ্টমীতে এমন রূপেই ক্যামেরাবন্দী হয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার একগুচ্ছ ছবি নজর কেড়েছে অনুসারীদের। ঐতিহ্যবাহী পোশাকে অভিনেত্রীর উপস্থিতি ঘিরে মন্তব্যের ঘরে দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাস।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন পূজা। ছবিতে তাকে একটি বাড়ির ভেতরে তৈরি পূজামণ্ডপে দেখা যায়। মণ্ডপের পাশাপাশি পুকুরপাড়েও ছবি তুলেছেন তিনি। শাড়ির সঙ্গে মানানসই চুড়ি ও হালকা গয়নায় তার সাজে ফুটে উঠেছে বাঙালির চিরচেনা উৎসবের আবহ।

দুর্গাপূজার প্রথম দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ঘুরছেন এই অভিনেত্রী। সপ্তমীতে বনানীর একটি আলোচিত পূজামণ্ডপে উপস্থিত হওয়ার পর সেখানকার ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। মহাষ্টমীর ছবিগুলোর ক্যাপশনে পূজা সবার দুঃখ-কষ্ট দূর হওয়া, অন্ধকারের অবসান এবং মানুষের জীবনে আশার আলো ফিরে আসার প্রার্থনা করেছেন। পাশাপাশি সবাইকে জানিয়েছেন মহাষ্টমীর শুভেচ্ছা।

ছবিগুলো প্রকাশের পর ভক্তরা নানা মন্তব্যে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ সরাসরি দেখার ইচ্ছা জানিয়েছেন। এক অনুসারীর মন্তব্য, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।


অন্যদিকে, অভিনয়ে পূজাকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর জানাননি তিনি। তবে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

আপাতত নতুন সিনেমার খবরের চেয়ে পূজার উৎসবের সাজ ও ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্তগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পূজা চেরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close