মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
বিনোদন
দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ্যে এসেছে। ছোট মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। একই সাথে নবরাত্রির উৎসবের আবহে পরিবারের চার সদস্যের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দীপিকার কোলে নবজাতক দেবী এবং রণবীরের কোলে বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিং। ছোট বোনের গালে স্নেহের চুমু দিচ্ছে দুয়া। পরিবারের এই মিষ্টি মুহূর্ত নজর কেড়েছে ভক্তদের।

গেল ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। তবে এত দিন ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনেননি তারা। এবার উৎসবের আবহে সেই অপেক্ষার অবসান ঘটালেন তারকা দম্পতি।

দ্বিতীয় মেয়ের নাম ‘দেবী’ রাখার বিষয়টি ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ। নবরাত্রি ও দেবীপক্ষের আবহে নামটি প্রকাশ করায় অনেকেই এর মধ্যে বিশেষ তাৎপর্য খুঁজছেন।

এর পূর্বে বড় মেয়ে দুয়ার নাম প্রকাশের ক্ষেত্রেও বিশেষ সময় বেছে নিয়েছিলেন দীপিকা-রণবীর। ২০২৪ সালে প্রথম কন্যাসন্তানের জন্মের পর বেশ কিছুদিন মেয়েকে আড়ালে রেখেছিলেন তারা। পরে ওই বছরের দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে করা এই জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। সন্তানদের নিয়ে ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখলেও বিশেষ মুহূর্তগুলো মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কন্যার নাম   দীপিকা পাড়োকোন   রণবীর সিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close