শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল      ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী       ● এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ      ● সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে      
শিক্ষা
এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, যেখানে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী। বোর্ডভিত্তিক ফলাফলে সাফল্য ও ব্যর্থতার এই ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে ২ লাখ ৯৯ হাজার ৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৩৩৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ১৬৬ জন। এ বোর্ডের পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।

ময়মনসিংহ বোর্ডে ৭০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। সিলেট বোর্ডে ৭১ হাজার ৮৮৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। এ বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এই চারটিতে পাসের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। বাকি পাঁচটি বোর্ডে পাসের হার ৫০ শতাংশের নিচে।

সবচেয়ে কম পাস বরিশালে

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বোর্ড। সেখানে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৯৪২ জন। বোর্ডটির পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ, অর্থাৎ ৫৫ দশমিক ১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করতে পারেননি।

কম পাসের হারের তালিকায় বরিশালের পর রয়েছে রাজশাহী বোর্ড। সেখানে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৭৪ জন। ফেল করেছেন ৭৫ হাজার ৪৮২ জন। পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং ফেলের হার ৫৪ দশমিক ৯৪ শতাংশ।

যশোর বোর্ডেও ফলাফল আশানুরূপ নয়। এ বোর্ডে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৬২ হাজার ১২৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং ফেলের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ।

দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। ফেল করেছেন ৬০ হাজার ৩৮৯ জন। এ বোর্ডের পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ফেলের হার ৫৪ দশমিক ০২ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪৭ হাজার ৯২০ জন। পাসের হার ৪৭ দশমিক ৯৮ শতাংশ, আর ফেলের হার ৫২ দশমিক ০২ শতাংশ।

৯ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এবার মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ২৮১ জন। সব মিলিয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ শতাংশের বেশি হলেও বরিশাল, রাজশাহী, যশোর ও দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। বরিশাল বোর্ডে ছাত্রদের ফলাফলও তুলনামূলক খারাপ। সেখানে ছাত্রদের ফেলের হার প্রায় ৬৪ দশমিক ৬২ শতাংশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পাস   শীর্ষে   ঢাকা   তলানি   বরিশাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close