রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
শিক্ষা
মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন, পাসের হার ৪৩.৮৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। জেলাজুড়ে মোট ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলের বিস্তারিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার মৌলভীবাজার জেলা থেকে মোট ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৩৮৭ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অংশগ্রহণ ও সাফল্য—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৫ হাজার ৪৯৪ জন এবং ছাত্রী ছিল ৯ হাজার ৭৬ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১১৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩০ শতাংশ, অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৪৫ দশমিক ৩৭ শতাংশ।

জেলায় সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ পাওয়া ১৫১ জন শিক্ষার্থীর মধ্যেও রয়েছে মেয়েদের প্রাধান্য। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৬৮ জন ছাত্র এবং ৮৩ জন ছাত্রী।

শিক্ষাসংশ্লিষ্টরা জানান, জেলার সার্বিক ফলাফলে মেয়েদের অংশগ্রহণ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়ায় তাদের মেধা ও ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন দেখা যাচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   এইচএসসি   জিপিএ-৫   পাস   হার   শতাংশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close