শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
শিক্ষা
আলিম পরীক্ষায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা সাফল্যের শীর্ষে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আলিম পরীক্ষা-২০২৬ এর ফলাফলে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা সাফল্যের শীর্ষে অবস্থান করছে । এ বছরের আলিম পরীক্ষায় মাদরাসা থেকে অংশগ্রহণকারী ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৮দশমিক ১৩ শতাংশ। এ ছাড়াও ১৯ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষণে বিজ্ঞান বিভাগে ২১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছেন একজন। সাধারণ বিভাগে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।

মাদরাসার গভর্নিং বডি সভাপতি মাওলানা আব্দুস সামাদ জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফসল। মাদরাসার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। 

মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন আলিম পরীক্ষার সাফল্যে বলেন, ‘জাতীয় পর্যায়ের ফলাফল বিপর্যয়ের মধ্যেও আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় যথেষ্ট ভালো করেছে। এজন্য শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। মাদরাসার ফলাফলের সাফল্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের আরও আন্তরিক সহযোগিতা কামনা করি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আলিম   পরীক্ষা   পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা   সাফল্য   শীর্ষে  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close