রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
মাদারগঞ্জে পাঁচ লাখ টাকার ঋণ পেলেন ৫ নারী উদ্যোক্তা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, এসএফ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন, উদ্যোক্তা আবু বক্কর এবং ঋণগ্রহীতা নারী উদ্যোক্তা রোকসানা।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   ঋণ   উদ্যোক্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close