রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলেও সেটি অমান্য করে পালানোর চেষ্টা চালায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।

​পরবর্তী বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   ইউরিয়া   সার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close