রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
স্বাস্থ্য
রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুনা বেগম (৪০) নামেহ এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন।

রোববার (১ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় গৃহিণী ছিলেন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডা. শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদেরসহ বর্তমানে হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রামেক   হাসপাতাল   ডেঙ্গু   নারী   মৃত্যু   ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close