রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
সাপাহার সীমান্তে বাংলাদেশি শিশুকে আটক করল বিএসএফ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর সাপাহা উপজেলা সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১ নভেম্বর) উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

আটক শিশু হাসিফ রহমান গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, ১ নভেম্বর রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হাসিফ রহমানকে আটক করে বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাপাহার   সীমান্ত   বাংলাদেশি   শিশু   আটক   বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close