রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
অর্থনীতি
এসএফআইএল ফাইন্যান্সে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এসএফআইএল ফাইন্যান্স পিএলসি’-র উদ্যোগে প্রধান কার্যালয়ে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল কর্মচারীরা অংশ নেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অসিত কুমার চক্রবর্ত্তী কর্মশালাটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ পাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তামিম মারযান হুদার সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের জ্ঞান, সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে পরিপালনে তাদের সক্ষমতা সুদৃঢ় করা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এসএফআইএল   ফাইন্যান্স   মানি লন্ডারিং   প্রতিরোধ   বিষয়ক   প্রশিক্ষণ   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close