রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
খেলাধুলা
এমবাপ্পে-বেলিংহামের গোলে রিয়ালের জয়, ব্যবধান কমল বার্সার সঙ্গে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ এএম

চীন বিতর্ক ছাপিয়ে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। মাইলফলক ছোঁয়া গোল করলেন জুড বেলিংহামও। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। স্যান্টান্ডারের বক্সে মাত্তেও প্রাতির ফাউলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। এরপর নিজেই পেনাল্টি নিয়ে বল জালে পাঠান তিনি।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে খালি জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে তৃতীয় গোলটি করেন ইয়ান দিওমান্দে। কর্নার থেকে আসা বল প্রতিপক্ষের খেলোয়াড়েরা পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে দারুণ এক ভলিতে জালে পাঠান তিনি। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে গোলের চেষ্টা করেন এমবাপ্পে। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।

এদিকে স্যান্টান্ডার একটি পেনাল্টি পেলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, অরেলিয়েন চুয়ামেনির বুটে লেগে বলটি দুর্ঘটনাবশত তার হাতে লেগেছিল।

এই জয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচেই জয় পেল রিয়াল মাদ্রিদ। এর আগের ম্যাচে লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে এনেছে রিয়াল। তাদের পয়েন্ট ২৭। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমরা খুব ভালো খেলেছি। ন্যু ক্যাম্পে জয়ের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা খুব খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল করাটা খুবই বিশেষ একটি ব্যাপার। শুধু আমার ও আমার স্বপ্নের জন্যই নয়, দলের জন্যও।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এমবাপ্পে   বেলিংহাম   গোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close