রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
দুই বছর পর মধুমতীতে নৌকা বাইচ, লাখো মানুষের মিলনমেলা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুই বছর বিরতির পর মাগুরার মহম্মদপুরে আবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মধুমতি নদীর নৌকা বাইচ ও গ্রামীণ মেলা। 

রোববার (১ নভেম্বর) দুপুরে মধুমতি সেতু সংলগ্ন জাঙ্গালিয়া ও চর-জাঙ্গালিয়া এলাকায় আয়োজিত এ উৎসবে নদীর দুই তীরে লাখো মানুষের সমাগম ঘটে।

দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নৌকা বাইচ দেখতে মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মধুমতির দুই পাড়।


উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে, রূপায়ণ গ্রুপের সহযোগিতায় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন দৃঢ় করা সম্ভব।

তিনি আরও বলেন, তরুণদের দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৌকা বাইচ নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। এ ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

উদ্বোধনের পর মন্ত্রী নৌকায় চড়ে নদীর দুই তীরে উপস্থিত দর্শনার্থীদের অভিবাদন জানান এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।


মধুমতি নদীর গোপালনগর গুলির চর থেকে মহম্মদপুর থানা ঘাট পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২টি নৌকা অংশ নেয়। মাঝিদের ছন্দময় দাঁড় টানা এবং কাঁসার ঘণ্টার শব্দে নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবের আমেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়।

নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড় সাজানো হয় বর্ণিল সাজে। মেলায় শিশুদের খেলনা, প্রসাধনী, মিষ্টি, পান ও গৃহস্থালির সামগ্রীর দোকান বসে। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য ছিল নৌকার আদলে তৈরি তিনতলা নাগরদোলা, চরকি ও ট্রেন।

মধুমতি নৌকা বাইচ মেলা উদযাপন কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনউজ্জামান খান ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নৌকা বাইচ   মাগুরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close