সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      ● পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি      ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে ভারতীয় মদ-সিরাপসহ বিপুল মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, কাশির সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১১৮ বোতল মদ, ৫১ বোতল সিরাপ ও ১ হাজার ২৭০টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চারঘাট থানার মুক্তারপুর ফিশারিঘাটসংলগ্ন নদীর পাড়ে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।

এর আগে রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড় এলাকায় একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে সোনাইকান্দি বিওপির টহল দল।

একই সময়ে দামকুড়া থানার হাজির বাতান এলাকায় অভিযান চালিয়ে ২৮০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে চরমাজারদিয়া বিওপির সদস্যরা।

এ ছাড়া রাত সোয়া ১২টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৯০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চারটি অভিযানেই মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। জব্দ করা সব মাদক সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


কেকে/সাশ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close