রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
বামনা সদর ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে মো. সালাউদ্দিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন বামনা উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রুহুল আমিন শরীফ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণির পক্ষে সালাউদ্দিন হাওলাদারের প্রার্থিতা ঘোষণা করেন।

সালাউদ্দিন হাওলাদার বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

বামনা সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির বামনা সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক ইকবাল কোরাইশী বাবুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুর রহমান মল্লিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মণির। বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সরদার, বিএনপি নেতা মো. নেছার উদ্দিন শরিফ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইছা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন বরগুনা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মো. জাকির হোসেন সিকদার জাফর, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সোহেলা পারভীন, ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আজমল খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বামনা সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মাদ আল আমিন।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close