রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় হামলায় আহত গাউসিয়া কমিটি নেতার মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার

মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাগানে অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫)।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত সাইদুর রহমান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ছনাগাজী তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গাউসিয়া কমিটির সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া রাঙ্গুনিয়া-সরফভাটা নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন তিনি।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একজন প্রবীণ সমাজসেবক ও ধর্মীয় সংগঠককে হারিয়ে শোক প্রকাশ করেছেন।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close