সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      ● পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
রাজধানী
আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে এসআরবি-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এসআরবি-২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। পরে সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এসআরবি-২ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আগারগাঁও পাসপোর্ট অফিসকেন্দ্রিক একটি সংঘবদ্ধ দালাল চক্র সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, ত্রুটি সংশোধন এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন।

এ ছাড়া টাকা নেওয়ার পরও পাসপোর্ট সরবরাহ না করা এবং জাল কাগজপত্রের মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-২ জানায়, আগারগাঁও পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান   দালাল চক্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close