মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
মধুমতী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে কাশিপুর এলাকায় নদীর তীরে আটকে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারীর মরদেহটির পরনে ব্লাউজ ও কয়েকটি পেটিকোট ছিল। গলায় ছিল তুলসীর মালা। প্রাথমিকভাবে তার বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় কেউই মরদেহটি দেখে পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয়দের ধারণা, মধুমতী নদীর স্রোতে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসে মহম্মদপুরে পৌঁছেছে। তবে নারীর পরিচয় কিংবা কোথা থেকে মরদেহটি এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরায় পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অজ্ঞাত নারীর মরদেহ   মাগুরা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close