মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      
আইন-আদালত
তাহসিফ হত্যা মামলায় আরও ৩ দিনের রিমান্ডে দীপ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম

রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তুরাগ নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে তার ট্রাউজারের পকেটে থাকা একটি আইফোনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরী।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পেরেছে, নিহত তাহসিফ সাউরীর জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর একটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিহতের মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তাহসিফ হত্যা মামলা   রিমান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close