মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      
দেশজুড়ে
চলতি বছরে রামেকে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু, অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দশ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় ৪৫ শতাংশই এ জেলার রোগী। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা, যেখানে মারা গেছেন পাঁচজন।

রামেক হাসপাতালের জেলা ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহীতে পাঁচজন, নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এই দুই জেলায় ১৫ রোগীর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৬৮ দশমিক ২ শতাংশ। বাকি পাঁচ জেলার রোগীর মৃত্যু হয়েছে সাতজনের। চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর সংখ্যা রাজশাহীর দ্বিগুণ এবং অন্য ছয় জেলার সম্মিলিত মৃত্যুর চেয়েও বেশি।

তবে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের কোনো মৃত্যুর তথ্য রামেক হাসপাতালের এই পরিসংখ্যানে নেই। এসব জেলার ডেঙ্গু আক্রান্ত রোগীরা নিকটবর্তী অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পাঁচজনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রামেক   ডেঙ্গু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close