শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
জাতীয়
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার (৬ নভেম্বর) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন রাখবে। ফলে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট সব ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ বিপর্যয়   সুনামগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close