শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
সাটুরিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ১:২১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সিগারেটের আগুন থেকে শ্রমিক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় সাটুরিয়া গোলড়া পাকা সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের শিকার বাসটি পল্লী সেবা পরিবহনের। ঢাকা মেট্রো-ব-১৪-১৬৫১ নম্বরের বাসটি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেটের আগুন থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।  


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়ায়   শ্রমিকবাহী   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close