শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে এ্যাবের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ২:৫১ পিএম
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতাকর্মীরা।

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতাকর্মীরা।

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সংগঠনটির নেতাকর্মীরা তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এ্যাবের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরেন।


বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্র গঠনে অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।


তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও অবদান দেশের মানুষ স্মরণ করবে। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ সময় নেতাকর্মীরা জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স   বাংলাদেশ (এ্যাব)   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close