শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ আখতারুজ্জামানের
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্রামের সময় এখনো আসেনি, দলের স্বার্থে নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিএনপি আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

তিনি বলেন, শুধু মিছিলের সামনে হাঁটলে কিংবা সালাম দিলেই নেতা হওয়া যায় না। দলের প্রতি আনুগত্য থাকতে হবে এবং প্রতিটি কর্মসূচিতে আন্তরিকভাবে অংশ নিতে হবে।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে কঠিন সময়েও দলের পাশে থেকে ত্যাগের প্রমাণ দিতে হবে।

তিনি নেতাকর্মীদের মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান। জনগণের সঙ্গে ভালো আচরণ এবং জমিজমাসহ বিভিন্ন বিরোধে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। দলের সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এর আগে পাকেরহাটের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম বুলবুল।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাফিকুল আলম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close