শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
শরীরে লুকানো ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে শরীরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ সাহাবুদ্দিন আলম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাহাবুদ্দিন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে। 

ডিএনসি সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ডিএনসির বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  ইয়াবাসহ   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close