দেশের হারানো গৌরব ফিরিয়ে এনে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নতুন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা হাইস্কুল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শালিখা উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শালিখা উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন