রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা মাছুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) মো. ফারুক আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হাসান।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে সমবায় ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে সমবায় সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। এ জন্য সমবায় সংগঠনগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close