রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, পুলিশের কাছে হস্তান্তর
‎আলীকদকম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আলীকদম ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেট সংলগ্ন সড়কে সন্দেহজনক গতিবিধির কারণে ৭ জনকে আটক করা হয়।

‎আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।

‎আটক ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩ জন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের ২ জন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের ১ জন রয়েছেন।

‎বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৭ জনকে ৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ২টার দিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

‎আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক ৭ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। পরে দিবাগত রাত ২টার দিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন। পরবর্তী আইনগত  কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close